1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি। 

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২১ মার্চ বেলা আড়াইটায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন – বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আলম কোম্পানী। সহকারী শিক্ষিকা সাইমন আরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মোজাফফর আহমদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বর্ণা বড়ুয়া, মেঘনা রানী শর্মা, রোকসানা আকতার, আনোয়ারা বেগম, আসমা আকতার, কানিজ ফাতেমা রেখা প্রমুখ। এতে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- রেহেনা আকতার ও লুৎফা আকতার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী আদিবা আলম। সমাবেশে শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- রামু উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নয়ন করা হবে। ছাত্রছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে। মায়েরা চেষ্টা করলেই সন্তান সফল মানুষ হতে পারে। এজন্য সার্বক্ষণিক শিক্ষার্থীদের পড়ালেখা তদারক করতে হবে। পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট