1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রোয়াংছড়িতে চিকিৎসা সেবা প্রদান করলো সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

রোয়াংছড়ি প্রতিনিধি | 

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় বাড়ী ঘর ছেড়ে সরকারী উচ্চ বিদ্যালয়ে পালিয়ে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠির জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়েছে বান্দরবান সেনাবাহিনী। আজ সকালে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়। বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে:কর্নেল মাহমুদুল হাসান (পিএসসি) এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানা গেছে।

মেডিকেল ক্যাম্পে রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া থেকে পালিয়ে আসা ক্ষুদ্র নৃগোষ্টির খিয়াং এবং বম জনসাধারণকে বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: আসাদুল ইসলাম এর তত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এসময় বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা,রোগ নির্ণয় পূর্বক প্রয়োজনীয় ওষুধপত্র এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এসময় চোখে ছানি পড়া রোগীদের তালিকা তৈরি করা হয় এবং পরবর্তীতে তাঁদের চক্ষু অপারেশনের জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসান,(পিএসসি)। এসময় তিনি বলেন, বান্দরবান সেনা রিজিয়নের অধীনে বান্দরবান সেনা জোন নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বছরের পর বছর স্বাস্থ্যসেবা নিশ্চয়তার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা,শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত,গত শুক্রবার (৭ এপ্রিল) বান্দরবানের রোয়াংছড়ির উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে খামতাং পাড়া এলাকায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাঁপক গোলাগুলির ঘটনা ঘটে আর এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ৮ জন নিহত হয়। পরে আতংকে ওই পাড়ার অসংখ্য পরিবার পালিয়ে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করে বর্তমানে অবস্থান করছে আর তাদের নিয়মিত খাবার ও স্বাস্থ্যসেবা প্রদান করছে প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট