1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীকে অস্ত্র সরবরাহকালে আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।  আটককৃতরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)।

অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী হতে অটোরিকশাযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমন সংবাদে চকরিয়ার বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পরস্পর যোগসাজশে তারা দীর্ঘদিন মহেশখালী ও চকরিয়া এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছেন। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রি করতেন। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট