1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রোহিঙ্গা ক্যাম্পে ফের সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম,টেকনাফ |
কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে একদল সশস্ত্র সন্ত্রাসীরা হাফেজ সৈয়দ আলম(২৮)নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।  নিহত যুবক উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে। রবিবার(২ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ৮-১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান,নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাস বিরোধী ছিল,এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এবং পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট