1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রোহিঙ্গা প্রত্যাবাসন : টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

 

বশির আলমামুন, চট্টগ্রাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের ১৪ জনের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে প্রতিনিধিদলটি নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফ জেটিতে এসে পৌঁছায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারের কাছে যে তালিকা পাঠিয়েছিল তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।
তিনি আরও জানান, প্রতিনিধিদলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে নিয়ে আসা হয়েছে।
মিয়ানমারের প্রতিনিধি দলে রয়েছেন ১৪ জন। তারা কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে দুইদিন কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে। পরে শুক্রবার (২৬ মে) বিকেলে তাদের মিয়ানমার ফেরত যাওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে চার শতাধিক রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করার জন্য এসেছিলেন। এরপর গত চলতি গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে গিয়েছিলেন। ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
তবে আশা করা হচ্ছে শিগগিরই ১ হাজারের বেশি রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট