1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লংগদুতে ট্রলি উল্টে চালক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

লংগদু প্রতিনিধি |

 

রাঙামাটির লংগদুতে (ছয় চাক্কার গাড়ি) ট্রলি উল্টে গাড়ির চালক হাবিব আলম(২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে লংগদু উপজেলার বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় হাবিব আলম তার ট্রলিটি চালিয়ে একটি টিলা জমির নিচ থেকে উপরে দিকে উঠার সময় গাড়ির চাকা পিচলে গিয়ে উল্টে যায়। এসময় গাড়িটির চালক হাবিব আলম প্রাণে বাঁচতে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। এসময় আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ইবনে সিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মানসুর রহমান জানান, আহত রোগীকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হই যে হাসপাতালে নিয়ে আসার আগেই পথে মৃত্যু হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট