1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাঁই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের একাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে । সোমবার (২৯ আগস্ট) দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার সময় উপজেলার বাইট্টাপাড়া বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

বাইট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সৌরব জানিয়েছেন, আগুন লাগার সময় সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আগুনের শব্দ আর চিৎকারে সবাই ঘুম থেকে উঠে আগুন নিবাতে থাকে। কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে বাইট্টাপাড়া বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩ বসতবাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। যার মধ্যে ২টি মুদির দোকান, ২টি কুকারীজ, ১টি ভেরাইটিজের, ১ টি চায়ের দোকান, ৮ টি ফার্নিচারের দোকান, ১৩ জন প্লট মালিক, ৩ জন বসতবাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, ততক্ষণে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি বলেন এর আগেও বাইট্টাপাড়া বাজারে আগুন লেগেছিলো।

লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি এবং মেজর আশফিকুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন লাগার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জোন অধিনায়ক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে তাই এবিষয়ে সকলকে সচেতন হতে হবে।

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। আমরা প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং ১ঘন্টার মধ্যে সম্পূর্ণ আগুন নিবাতে সক্ষম হই।

উল্লেখ্য, চলতি বছরের (গত ২১ জানুয়ারি) আট মাস আগেও অগ্নিকাণ্ডের ঘটনায় বাইট্টাপাড়া বাজারের একাংশ পুড়ে যায়। এঘটনায় এখনও অনেকে ক্ষতি কাঠিয়ে উঠতে পারেনি। তার রেশ কাটতে না কাটতেই আবারো আগুনে পুড়লো এই বাজারটি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট