1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লংগদুতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই মাইনীমুখ বাজারের দোকানপাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

লংগদু প্রতিনিধি |

রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। আগুন লাগার সাথে সাথে লংগদু ফায়ারসার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেডক্রিসেন্ট এবং জনসাধারণ আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। এতে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি রশীদ আহম্মদ সওদাগর। তিনি বলেন, কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো সঠিকভাবে বলা যাচ্ছেনা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র টিম লিডার মো. সেলিম বলেন, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি। প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে তদন্ত করে সঠিক বলা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট