1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লংগদুর মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

 

রাঙামাটি প্রতিনিধি |

রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী (ভাড়াটিয়া) দোকান প্লট মালিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৫ জুন) লংগদু উপজেলার মাইনীমুখ ইউপি কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আকিব উসমানের সভাপতিত্বে লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতার টাকা বিতরণ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ জন ব্যবসায়ী ও ৮ জন দোকান প্লট মালিকের মাঝে মাইনীমুখ বাজার ব্যবাসী কল্যাণ সমিতির মানবিক কল্যাণ সহায়তা তহবিল থেকে ৩ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় সেনা জোনের কর্মকর্তা লেফট্যানেন্ট (এ্যডজুটেন্ড) ইমরুল কায়েস শাদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম উদ্দিন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সেলিম, মাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক মো. এখলাস মিয়া খান, সভাপতি আব্দুর রশীদ সওদাগর ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া বক্তব্যে বলেন, গত ২৭ মে, মাইনীমুখ বাজারে আগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিক পক্ষকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানে একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানান। অগ্নিকান্ডের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সকলকে সাবধান থাকতে হবে। ফায়ার সার্ভিসের টিমসহ যারা দুর্ঘটনার সময় আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ।

অন্যদিকে, উপজেলার গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পক্ষ থেকেও কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ১১জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট