1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় অবৈধভাবে পাহাড় কেটে জরিমানা গুনলেন ৪ ইটভাটা মালিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহের দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীরছড়া এলাকার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানা গুনলেন- বিএমডব্লিউ ব্রিকসের প্রোপাইটর মো. নুরুল আমিন ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরী ৮০ হাজার টাকা, ফোর বিএমের প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টার ১ লাখ টাকা ও ওয়াই এমবি’র প্রোপাইটর শওকত ওসমান ১ লাখ টাকা।
সূত্র জানায়, আসন্ন মৌসুমকে কেন্দ্র করে উপজেলার ফাইতং ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটার মালিক অবৈধভাবে বুল ড্রোজার লাগিয়ে পাহাড় কেটে মাটি সংগ্রহ করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভুমি) নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা পাগলীর ছাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৪ ইটভাটাকে জরিমানার আদেশ দেন ভ্রাম্যামান আদালতের বিচারক এস এম রাহাতুল ইসলাম।
এ বিষয়ে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর-খ ধারায় ইটের ভাটায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট