1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রার নামে আগুন, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের লামা উপজেলা, পৌর ও সকল সহযোগী সংগঠন। বুধবার (১৯ জুলাই) বিকেলে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি মো. মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক বাসু পালিত, সাংগঠনিক সম্পাদক ছাচিংপ্রু মার্মা ও মিন্টু কুমার সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, সাধারণ সম্পাদক শ্যামলী বিশ^াস, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনু মামা, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম ও সাংগঠনিক সম্পাদক বৈশালী বড়–য়া, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কুমকুম দাশ সহ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান লামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত পদযাত্রার নামে দেশে আগুন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এ আগুন, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ করবে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট