1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় আত্মহত্যা করলেন উপ-সহকারী মেডিকেল অফিসার মিলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় আত্মহত্যা করলেন রুপসীপাড়া ইউনিয়নের দরদরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার সায়েদা আক্তার মিলি। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত সায়েদা আক্তার মিলি পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মো. আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমাবার বিকালের দিকে সায়েদা আক্তার মিলির সাথে পারিবারিক বিষয় নিয়ে মা পাপিয়া সুলতানা রুপনার কথাকাটাকাটি হয়। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মা স্কুলে যাওয়ার পর বেলা ১১টার দিকে ঘরে থাকা ছোট ভাই জিসানকে দোকানে নাস্তা আনতে পাঠিয়ে ঘরের বীমের সাথে ওড়না পেছিলে গলায় ফাঁস দেন মিলি। জিসান নাস্তা নিয়ে ঘরে ফিরে বোন মিলিকে বীমের সাথে ঝুলতে দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিলিকে মৃত ঘোষণা করেন। গত ১১ মার্চ উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মেঘলাও পারিবারিক বিষয় নিয়ে শশুর বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মৃত সায়েদা আক্তার মিলির লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট