1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় আম গাছ থেকে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি গাছ থেকে মো. ফরিদুল আলম (৩২) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের ওয়াপদা এলাকার একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরিদুল আলম ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ছেলে।
সূত্র জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে স্থানীয়রা ওয়াপদা এলাকার আম গাছের ডালের সাথে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ওই গাছ থেকে চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতায় ফরিদুল আলমের ঝুলন্ত লাশটি উদ্ধার করে আজিজনগর ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের কোন এক সময় আম পাড়তে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফরিদুল আলমের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট