1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
‘বাধা কাটিয়ে উঠুন, এইডস মোকাবেলায় গতি আনুন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় বিশ^ এইডস দিবস উপলক্ষ্যে জনসচেতনতা মূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) সার্বিক ব্যবস্থাপনায় ও নাগরিকতা; সিভিক এনগেইজমেন্ট ফান্ড’র অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এ জনসচেতনতা মূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সোমবার দিনগত রাতে শিল্পী সোহরাব হোসেনের বাঁশির সূরে সূরে অনুষ্ঠিত প্রদর্শনীতে ‘জানলেই বাঁচা যায়’ ‘তরুণ প্রজন্ম, সচেতন প্রজন্ম’ ‘এইচআইভি সম্পর্কে জানুন’, ভুল ধারণা দূর করুন, নিরাপদ থাকুন’, ‘এইচআইভি এর বিরুদ্ধে লড়াই, একসাথে সবার তরে’ লেখা সম্বলিত প্লেকার্ড স্থান পায়। এতে ভিডিও প্রামান্যচিত্র দিয়ে সহযোগিতা করে লামা তথ্য অফিস।
প্রদর্শনীতে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা, সাংবাদিক মোহাম্মদ করিম. মো. নুরুল করিম আরমান, চৌধুরী মোহাম্মদ সুজন, আমিনুল ইসলাম খন্দকার, শফিকুল ইসলাম ও মো. আলমগীর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, দিবসটি উপলক্ষ্যে ভিডিও প্রামান্যচিত্রের মাধ্যমে অরক্ষিত যৌনতা, দূষিত সূঁচ ও বুকের দুধ খাওয়ানো বা গর্ভাবস্থায় মা থেকে সন্তানের সংক্রমণ হতে পারে বলে তুলে ধরা হয়। পাশাপাশি তুলে ধরা হয় এইচআইভি’র লক্ষণ ও প্রতিরোধে করণীয় সমূহ। রাতে প্রচুর ঘাম হওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, জ্বর, পেশীতে ব্যাথা, শরীরে ফুসকুডি ও গলা ব্যথা দেখা দেওয়াই হচ্ছে এইডস’র লক্ষণ। জনসচেতনতা ও সকলের ঐকান্তিক চেষ্টায় এইডস-এর ভয়াবহতা থেকে মুক্তি সম্ভব বলে তুলে ধরা হয় প্রদর্শনী ও প্রামান্যচিত্রে।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাবিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে আসছে। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট