1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় ‘কাজু বাদাম ও কপি চাষাবাদ’ প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষাণ-কৃষাণী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
কাজু বাদাম ও কপি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আবহাওয়া-মাটি উপযোগী হওয়ায় তিন পার্বত্য জেলার পাহাড়ে বাণিজ্যিক ভিত্তিতে এ ফসল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পাহাড়ে কাজু বাদাম ও কপি চাষের উদ্যোগ গ্রহণ করে সরকার। এ ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী বান্দরবান জেলার লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কাজু বাদাম ও কপি চাষের উপর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৬০জন কৃষাণ-কৃষাণীর মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ‘কাজু বাদাম ও কপি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’ -এর আওতায় স্থানীয় এনজেড একতা মহিলা সমিতি মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিপ্তরের পরিচালক এস এম শাহ্ নেয়াজ, বালাঘাটা হর্টিকালচার সেন্টারের পরিচালক মো. আমিনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. হাসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এতে প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণে কাজু বাদাম ও কফি চাষের গুরুত্ব, উপযোগিতা, চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার ও বালাই ব্যবস্থাপনা, বাজারজাত করণসহ বিভিন্ন বিষয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিত প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
এ বিষয়ে লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র কর্মন বলেন, আবহাওয়া-মাটি কাজু বাদাম ও কপি চাষের উপযোগী হওয়ায় পাহাড়ে এ চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলার পাহাড়গুলোতে কাজু বাদাম ও কপি চাষে সফল হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা, এতে দিন দিন বাড়ছে কৃষকের সংখ্যা। কাজু বাদাম ও কপি চাষের মাধ্যমে পাহাড়ে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারবেন কৃষাণ কৃষাণীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট