1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় কাজু বাদাম ও কফি চাষের উপকরণ পেল ৫০ কৃষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
পাহাড়ে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে বান্দরবান জেলার লামা উপজেলায় কাজু বাদাম ও কফি চাষের উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘কাজু বাদাম ও কপি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ’ এর আওতায় ৫০জন প্রদর্শনীভুক্ত কৃষকের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়। উপকরণ হিসেবে দেওয়া হয়- কপি ও কাজু বাদামের চারা, জৈব ও রাসায়নিক সার, বালাই নাশক, ঘেরাবেড়ার জন্য জাল, স্প্রে মেশিন ও খুটি। উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এসব উপকরণ বিতরণ উদ্ভোধন করেন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, পাহাড়ে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপজেলায় অনেক কৃষক এ চাষে সফলও হয়েছেন। এদিক চিন্তা করে সরকার এ চাষের উদ্যোগ গ্রহণ করে। কৃষকরা মনোযোগী হলে এ চাষের মাধ্যমে নিজেরা লাভবান হতে পারবেন বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট