1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় কুরিয়ার সার্ভিস ইনচার্জের বিচক্ষণতায় ইয়াবা সহ ধরা খেল সিএনজি চালক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

 লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টাকালে ধরা খেলো শরিফুল ইসলাম (২২) নামের এক সিএনজি চালক। বুধবার বিকেলে লামা বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ইয়াবা ভর্তি প্যাকেট বুকিং করতে গেলে পুলিশের হাতে ধরা খায় সে। আটক শরিফুল ইসলাম উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরি নয়াপাড়া গ্রামের বাসিন্দা আরব আলীর ছেলে।
সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে ০১৮৭৪৪৫৮২৫২নং মোবাইল নম্বর থেকে কুরিয়ার সার্ভিসের ইনচার্জের মোবাইল ফোনে আগাম জানান ঢাকা জেলার শফিপুর আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরের ঠিকানায় একটি প্যাকেট পাঠানো হবে। সে মতে বিকাল তিনটার দিকে সিএনজি চালক শরিফুল ইসলাম ওই প্যাকেটটি বুকিং করতে যান। এ সময় কুরিয়ার সার্ভিস ইনচার্জের সন্দেহ হলে স্থানীয় লোকজনের সম্মুখে প্যাকেটটি খুলে তল্লাশী করেন। এক পর্যায়ে প্যাকেটের ভিতরে কাগজ মোড়ানো ৫টি প্যাকেট দেখতে পেয়ে কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পুলিশে খবর দেন। পরে পুলিশের উপ-পরিদর্শক শাহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল থেকে ৫টি প্যাকেট থেকে ৯৫০পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি সিএনজি চালকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে ইয়াবা সহ সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করায় কুরিয়ার সার্ভিসের লামা ইনচার্জকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভূয়শী প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল।
কুরিয়ার সার্ভিস ইনচার্জের বিক্ষণতায় ইয়াবা সহ সিএনজি চালককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট