1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় কৃষকের মাঝে উন্নতজাতের ১৮ হাজার আনারস চারা বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
প্রথম বারের মত আনারস চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় ১৮ হাজার উন্নত জাতের সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারসের চারা বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৮ জন কৃষকের মাঝে এ চারা বিতরণ উদ্ভোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়াসহ অন্যান্য ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথমে দেশে এ জাতের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। তবে লামা উপজেলায় এবারই প্রথম বিতরণ করা হলো। তিনি বলেন, এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেকবেশি চাহিদা আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই আনারস দ্রƒত পচে না। এ ছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট