1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় ক্ষতিকর তামাকের বিকল্প ইক্ষু চাষের উপর কৃষক মাঠ দিবস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

 লামা প্রতিনিধি |
বেশ কয়েক বছর ধরে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার মাটি ও পরিবেশের ব্যাপক হারে ক্ষতি করে আসছে তামাক চাষ। এ চাষে স্বাস্থ্য হানিও হচ্ছে সংশ্লিূষ্ট কৃষক সহ স্থানীয়দের। তাই এ চাষের বিকল্প হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আখ চাষের উদ্যোগ নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার লামা উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে এ প্রকল্পের আওতায় ২৫জন কৃষককে আখ চাষের প্রদর্শণী দেওয়া হয়। এ উপলক্ষে সোমবার কলিঙ্গাবিল গ্রামের কৃষক রাবেয়া বসরী’র আখ ক্ষেতে আয়োজন করা হয় কৃষক মাঠ দিবস। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকেল্পর আওতায় সম্ভাব্য ও চলমান উপকারভোগী কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হারুন-অর-রশিদ, প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন, সুগারকেন সম্প্রসারণ কর্মকর্তা সুজন দে, জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, বৈজ্ঞানিক সহকারী তিতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ৬০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন। দিবসে আখ চাষের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষাণী রাবেয়া বসরী।
দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, তামাক চাষের তুলনায় আখ চাষে খরচ ও পরিমশ্রম অনেক কম। আর লাভও দ্বিগুন। এছাড়া আখের শিকড় থেকে পাতা পর্যন্ত সবই মানুষের উপকারে আসে। কিন্তু তামাক চাষের ফলে জমি উর্বরতা হারানোর পাশাপাশি তামাক চাষী নিজের, পরিবারের অন্য সদস্যদের ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করে থাকে। তাই সবাইকে নিজের, পরিবেশের ও দেশের কথা চিন্তা করে তামাক চাষ পরিহার করে বিকল্প আখ চাষে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন। তিনি বলেন, শুধু লামা উপজেলায় নয়, এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায়ও আখ চাষ সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট