1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এক নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে সরকারী মাতামুহুরী কলেজের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীরা। ‘ধর্ষণকারীর কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ধর্ষকের শাস্তি চাই -এমন শ্লোগানের মধ্য দিয়ে সোমবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মাতামুহুরী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। কলেজ ছাত্র মংএনু মার্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বান্দরবান সরকারী কলেজের ছাত্রী হ্লাচিং দায় মার্মা, নির্যাতিতার ভাই মংক্যহ্লা মার্মা, সরকারী মাতামুহুরী কলেজের ছাত্র মংছেসিং মার্মা। উল্লেখ্য যে, গত শুক্রবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার হ্লাথুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে এ ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়। এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযুক্ত কায়সারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট