1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় গলায় ফাঁস লাগিয়ে কৃষকের আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় আব্দু শুক্কুর (৪৫) নামের এক কৃষক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি আব্দুল্লাহ ঝিরিঝিরিতে এ ঘটনা ঘটে। আব্দু শুক্কুর আব্দুল্লাহ ঝিরির বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে সোমবার সব্ধ্যা ৬টার দিকে আব্দু শুক্কুরের সাথে পারিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে নিজ ঘরের শয়ন কক্ষের বীমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা কক্ষের ভিতর আব্দু শুক্কুরকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।  তবে আব্দু শুক্কুর দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন দাবী  করে স্বজনেরা বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন আব্দু শুক্কুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) তবিদুর রহমান বলেন, প্রাথমিক সূরতহাল শেষে আব্দু শুক্কুরের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট