1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

লামায় জমি জবর দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

লামা  প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় জমি জবর দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র নৃু-গোষ্ঠি সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ির গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন ও ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন দুর্গম পাহাড়ি রাজা ও গতিরাম পাড়ার লোকজন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- গতিরাম পাড়ার বাসিন্দা হরি চন্দ্র ত্রিপুরার ছেলে চব্দ্র মনি ত্রিপুরা। এ সময় ভুক্তভোগী হরি চন্দ্র ত্রিপুরা, ক্যচিং মুরুং, বলি চন্দ্র ত্রিপুরা সহ পাড়া কারবারী কিষ্টরাং ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বৃদ্ধ হরি চন্দ্র ত্রিপুরা বলেন, কেউ আমার ভোগদখলীয় জমি জবর দখল করলে আমি আত্মহত্যা করবো। কারণ এ জমি ছাড়া আমার আর কোন জমি নেই। এ জমিই আমার পরিবারের সদস্যদের উপার্জনের একমাত্র উৎস্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৪ সালে হরি চন্দ্র ত্রিপুরা হেডম্যান রিপোর্ট মূলে দুই একর প্রথম শ্রেণী ও তিন একর দ্বিতীয় শ্রেণীর জমি আবাদ করে তথায় খামার ঘর সহ বিভিন্ন ফলজ বনজ গাছের বাগান সৃজন করে ভোগ করে আসছেন। একইভাবে পাশের ক্যাচিং মুরুংও ১১২নং হোর্ল্ডি মূলে তিন একর তৃতীয় ও দুই একর দ্বিতীয় শ্রেণীর জমি আবাদ করে বসতঘর ও বিভিন্ন ফলজ বনজ বাগান সৃজন করে ভোগ করছেন। পাশে বগাইছড়ি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তির নামে ২৫ একর রাবার প্লট রয়েছে। কিন্তু আবদুর রাজ্জাকের মৃত্যুর পর ওয়ারিশ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ হোসাইন মামুন রাবার প্লটের কাগজ দেখিয়ে হরি চন্দ্র ত্রিপুরা ও ক্যচিং মুরুং এর বহু কস্টে অর্জিত জমিগুলো জবর দখল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, প্রতিপক্ষরা জমি জবর দখলে নিতে ২০১৭ সালে অতর্কিতভাবে ৯-১০ জন শ্রমিক লাগিয়ে হরি চন্দ্র ত্রিপুরা ও ক্যচিং ¤্রাের জমির ৩০০ কলা গাছ সহ বিভিন্ন গাছের চারা কেটে দেন। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ভুক্তভোগীরা কোন সুরাহা পায়নি। একপর্যায়ে গত মে মাসে স্থানীয় হেডম্যান, কারবারী, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের বিষয়টি মিমাংশা হয়। কিন্তু মিমাংশিত বিষয়টিকে উপেক্ষা করে কিছুদিন যেতে না যেতেই শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে গত ২৪ জুন ইউপি সদস্য হোসাইন মামুনের ছোট ভাই গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলাতে ক্যাচিং মুরুং, থাংবুই মুরুং, বলি চন্দ্র ত্রিপুরা, হরি চন্দ্র ত্রিপুরা ও তার ছেলে এনজিও কর্মী চন্দ্র মনি ত্রিপুরাকে বিবাদী করা হয়।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন মামুন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজার ৭২৭ নং দাগের রাবার হোল্ডিং নং ৮ মূলে আমাদের বাবা আবদুর রাজ্জাকের নামে ২৫ একর রাবার প্লট রয়েছে। কয়েক বছর আগে বাবা আবদুর রাজ্জাক মারা যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ হরি চন্দ্র ত্রিপুরা ও ক্যচিং মুরুং সহ অন্যরা বিভিন্ন সময় রাবার প্লটে ঢুকে গাছের চারা রোপন করে প্রায় ১০ একর জমি জবর দখলে নেন। তারা আরও বলেন, জমি নিয়ে বিরোধ দেখা দিলে গত মে মাসে স্থানীয় হেডম্যান, ইউপি মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি সমাধা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রতিপক্ষরা পূণরায় রাবার প্লটে ঢুকে জঙ্গল পরিস্কার করে গাছ লাগানোর চেষ্টা করেন। একারণে প্রতিপক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করি, যেন হরি চন্দ্র ত্রিপুরারা রাবার প্লটে যেতে না পারে। তাছাড়া আমরা কারো জামি দখল করিননি বা দখলের চেষ্টাও করছি না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট