1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে এক মতবিনিময় সভা শুক্রবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের আয়োজনে-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (পরিকল্পনা অধিশাখা) জহরুল ইসলাম, উপ সচিব (পরিকল্পনা শাখা-১) এসএম ইমরুল হাসান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও নেগোসিয়েশন) মুহাম্মদ খায়রুজ্জামান, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারেক হাসান ও ফাহমিদ আল জায়েদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ অতিথি ছিলেন। সভায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্পের পরিচালক প্রফেসর হাসান আল শাহী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব, হেডম্যান-কারবারী, এনজিও প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট