1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় প্রচার প্রচারণার মধ্য দিয়ে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ’২০২৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছ। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ‘ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সভায় কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুর। এতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন।

মতবিনিময়কালে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুর বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ২৪ জুলাই প্রথম দিন প্রচার-প্রচারণা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই দ্বিতীয় দিন ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি, উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা, স্থানীয় পর্য়ায়ে সকল ম্ৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্ত করণ সহ মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৬ জুলাই তৃতীয় দিন সরই উচ্চ বিদ্যালয়ে প্রান্তিক পর্য়ায়ে মৎস্যচাষী ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই চতুর্থ দিন উপজেলার গজালিয়া ইউনিয়নের এগনোটিস এগ্রো ফার্ম সহ  গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ  সেবা প্রদান ও পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা করা হবে। ২৮ জুলাই পঞ্চম দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারস্থ মা মৎস্য হ্যাচারিসহ গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ  সেবা প্রদান ও পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা সহ সরই উচ্চ বিদ্যালয়ে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রদর্শন করা হবে প্রমাণ্যচিত্র। ২৯ জুলাই ষষ্ঠদিন উপজেলা মৎস্য দপ্তরে বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকরণ বিতরণ করা হবে। ৩০ জুলাই সপ্তম দিন উপজেলা মৎস্য দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট