1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অফিসের আলোচনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২৩ উপলক্ষে এক ‘আলোচনা সভা’ বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিস লামা’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে এতে সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ইমতিয়াজ, পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ অতিথি ছিলেন। আলোচনায় অংশ গ্রহন করেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। শেষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের ব্যক্তিগত উদ্যোগে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট