1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই। ইনস্টিটিউট’র পরিচালক উ. নন্দ মালা ভিক্ষুর সভাপতিত্বে ও শিক্ষক মুজিবুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধণায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী আবুল মনছুর ও সদস্য মো. সাইফুল ইসলাম রিমন, সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষক আবুল তালেব, অংথিং রাখাইন ও আবু হানিফ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, মানবাধিকার কর্মী এম রহুল আমিন, ইনস্টিটিউট’র জমি দাতা মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ সংকট নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের আশ^াস প্রদানের পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই। গেল এসএসসি পরীক্ষায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩ জন উত্তীর্ণ হন বলে জানান সুপারিনটেনডেন্ট মংছা মার্মা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট