1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় টমটম উল্টে এক ব্যক্তি নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় টমটম গাড়ী (ব্যাটারী চালিত ইজিবাইক) উল্টে আনাজল হক প্রকাশ মেহেরাজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ভিউপয়েন্ট কিছুক্ষণ এলাকায় এ দূূর্ঘটনাটি ঘটে। নিহত মেহেরাজ লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মেরাতল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মেহেরাজ টমটম গাড়ী যোগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকা থেকে লামা পৌরসভা এলাকায় যাচ্ছিলেন। এ সময় গাড়িটি সড়কের ভিউপয়েন্ট কিছুক্ষণ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা মেহেরাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মেহেরাজকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক মেহেরাজকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেহেরাজ মারা যান।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেযা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট