1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় ডেঙ্গু প্রতিরোধে লিপলেট বিতরণ ও র‍্যালী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

লামা প্রতিনিধি |

 

সারাদেশে ডেঙ্গু বর্তমান সময়ে প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শহরের সীমানা পেরিয়ে গ্রামীণ জনপদেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু বিষয়ে এখনো সাধারণ মানুষের অনেক অজ্ঞতা রয়েছে।

তাই এ ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এক সচেতনতামূলক র‍্যালী ও স্থানীয় পাহাড়ি বাঙ্গালি জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আল-আমীন ও কোম্পানী কমান্ডার মো. মনিরুল ইসলাম, কোম্পানী কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ১২ আনসার ব্যাটালিয়ন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের পাশে আছে। আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট