1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় তথ্য অফিসের নারী সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

“তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকাল ৩টার দিকেউপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্ উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন।

সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিলা আক্তার, থানা পুলিশের অফিসার ইনচার্জ  মো. তোফাজ্জল হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।  এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

মতবিনিময়কালে প্রধান অতিথি মো. মঈন উদ্দিন তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে সহকারি তথ্য অফিসার সম্প্রতি চলমান টাইফয়েড ভ্যাক্সিনেশনের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচন কেন্দ্রিক অপপ্রচার রোধে সম্মিলিত প্রয়াস ও যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট