1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় নদীতে থেকে অজ্ঞাত নামা লাাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নদীর ছাগল খাইয়া এলাকার রাজারকুম থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজ্ঞাত লাশের শরীরে নীল রংয়ের জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট ছিল। বয়স আনুমানিক ৩০ এর মধ্যে হবে।
সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় আবুল হোসেন নামের এক ব্যক্তি লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, লাশটি সম্ভবত আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বা শিবাতলী পাড়ার কারো হতে পারে। শরীর ফুলে যাওয়ায় ভালো করে চেনা যাচ্ছেনা।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। পানিতে কয়েকদিন থাকার কারণে লাশটি পঁচে ফুলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট