1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এমপাওয়ারম্যান্ট প্রকল্পের উদ্যোগে ও নাগরিকতা: সিভিক এনগেইজমেন্ট ফান্ডের অর্থায়নে গত মঙ্গলবার দুুপুরে উপজেলা শহরে অনুষ্ঠিত সমাপনীর প্রচারাভিযানের সাইকেল র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষক মুজিবুর রহমান মানিক ও অংথিং রাখাইন, প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেচ্ছা, সরকারি বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসর মো. মঈন উদ্দিন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হলে নিরাপদ সমাজ গড়া সম্ভব।’

এর আগে ২৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত উপজেলার গজালিয়া, সরই, ফাঁসিয়াখালী, ফাইতং, আজিজনগর ও রুপসীপাড়া ইউনিয়নেও একইভাবে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত হয় বলে জানান প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ প্রযুক্তিনির্ভর হয়রানি প্রতিরোধ করতেই এ প্রচারাভিযান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট