1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় নিখোঁজ শিশুর লাশ মাতামুহুরী নদী থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে মো. ওয়াজেদ নামে নিখোঁজ এক শিশুর লাশ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। ওয়াজেদ লামা বাজারের পান ব্যবসায়ী বমু বিলছড়ি ইউপির মাটিয়াতলি এলাকার আবুল হোসেনের ছেলে। রবিবার (২৬ মার্চ) দুপুরে নদীর আলীকদম শিবতলী পাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় ।

শিশুর জেঠাতো ভাই লিটন জানায়, শনিবার সকালে ওয়াজেদ মাদ্রাসায় যাওয়ার জন্য বাবার সাথে লামা বাজার পর্যন্ত আসে। পরে সে মাদ্রাসায় না গিয়ে অপরিচিত একজনের বাসায় গিয়ে থাকে, সেখানে রাত কাটায়। পরে মাদ্রাসায় না যাওয়ার বিষয়টি জানতে পেরে ওয়াজেদের খোঁজ শুরু করে তার বাবা।  তিনি আরো জানান, এদিকে রবিবার সকালে ১১টার দিকে নদীতে গোসল করতে যায় সে । সাঁতার না জানাই নদীর গভীরে ডুবে যায়। এক ঘণ্টা পরে শিশুটির লাশ ভেসে উঠে নদীতে। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে দুপুর ২টার দিকে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশের প্রাথমিক সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট