1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় পরিবেশ দিবসে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় পালিত হলো বিশ^ পরিবেশ দিবস’২৩। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সহকারী কমিশনার ভূুমি এস এম রাহাতুল ইসলাম, খাদ্য কর্মকর্তা, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আতা এলাহী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন। এতে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক কৃষাণ কৃষাণী। কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা বলেন, সকলে প্লাস্টিক পন্য বর্জন করে পরিবেশে বান্ধব পন্য ব্যাবহার বৃদ্ধি, বৃক্ষ রোপন, জমিতে রাসায়নি সার ও কীটনাশকের পরিবর্তে জৈবসার ও জৈব বালাই নাশক ব্যাবহারের আহব্বান জানান। শেষে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে উপস্থিত কৃষাণ কৃষাণীদের হাতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট