1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় ‘পরিবেশ সংরক্ষণ’ কর্মশালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপি ‘পরিবেশ সংরক্ষণ’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কর্মশালাটির উদ্ভোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার । এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, বন মামলা পরিচালক আতিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কৃষি বিপনন কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ অতিথি ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ধর্মীয় গুরু, সাংবাদিক, হেডম্যান, কারবারীরা কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় পার্বত্য অঞ্চলের পরিবেশ দুষনের জন্য তামাক চাষ, বৃক্ষ নিধন, কীটনাশকের ব্যবহার, পলিথিনের ব্যাবহার, গৃহস্থলীর বর্জ্য, পাথর উত্তোলন ও অপরিকল্পিত জুম চাষকে দায়ী করেন। পরিবেশ রক্ষায় সকলে বেশিবেশি বৃক্ষ রোপন করার পাশাপাশি পলিথিন ব্যাবহারে ও পরিকল্পিতভাবে জুমচাষ এবং জৈবিক ভাবে চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণে উপস্থিত সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করার আহবান জানান নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট