1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
পারিবারিক পুষ্টি বাগান করতে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিজন কৃষককে দেড় শতক জমিতে আবাদের জন্য বিনামুল্যে ফলদ গাছের চারা, সবজি বীজ ও সারসহ উপকরণ প্রদান করা হয়েছে। ‘অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’র আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩০জন কৃষককে মঙ্গলবার দুপুরে এ উপকরণ প্রদান করা হয়। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান গড়ার মাধ্যমে পরিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ নারীদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

কৃষি অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারি পুলিশ সুপার মাসুম সরদার, মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক রাসেল ও কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সে অনুযায়ী পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি, মসলা ও ফল উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শেষে কৃষকের হাতে ফলদ গাছের চারা, সবজি বীজ, সারসহ উপকরণ তুলে দেন প্রধান অতিথি মো. মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট