1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১, আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় রাতের আধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ফকির আহমদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ফকির আহমদ পাগলির ঝিরির বাসিন্দা মৃত ইদ্রিস ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের পাড়ার বাসিন্দা মোঃ ইসলামের ছেলে।

জানা যায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিল। শুক্রবার গভীর রাতেও ৩জন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায় তারা। এসময় তাদের অসাবধানতায় আচমকা উপর থেকে মাটি ছুটে ফকির আহমদ ও আরমান উদ্দিনের উপর চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিলে ডাক্তার ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করেন। তিনি আরও জানান, নিহতের লাশ এখনো পদুয়া সরকারি হাসপাতালে রয়েছে। লাশ আনার পর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট