1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৭২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে আক্তার হোসেন (৩৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী চাককাটা গ্রামে এ ঘটনা ঘটে। আক্তার হোসেন চাককাটা গ্রামের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দিনগত রাত ৩টার দিকে আক্তার হোসেনের বাড়িতে একটি বন্যহাতি ঢুকে গাছের আম ও জমানো পাকা ধান খাওয়া শুরু করে। হাতি উপস্থিতির টের পেয়ে আক্তার হোসেন ঘর থেকে টচ লাইট নিয়ে বের হয়। এ সময় বন্যহাতির কবলে পড়লে গুরুতর আহত হন আক্তার হোসেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।
গহীন পাহাড় থেকে খাদ্যের সন্ধানে ইউনিয়নের বিভিন্ন স্থানের বসতবাড়ি-বাগানে হানা দিয়ে মানুষ ও ফসলের ক্ষয়ক্ষতি করে আসছে বলে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক। তিনি বলেন, তাড়াতে গেলে উল্টো মানুষের উপর আক্রমণ চালায় বন্য হাতির দল।
এদিকে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানায়, বন্যহাতির আক্রমণে নিহত আক্তার হোসেনের পরিবারকে বনবিভাগের বিধি মতে ক্ষতিপূরণ দেয়া হবে।
বন্যহাতির আক্রমণে আক্তার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শহীদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আক্তার হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় নিহত আক্তার হোসেনের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট