1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

লামায় বন্যাত্রদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের ঘরে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বান্দরবান জেলার লামা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বান্দরবান ৩০০নং আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরীর পক্ষে সোমবার দুপুরে পৌরসভা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ। এ সময় পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম তুহিন, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল্ নোমান, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. সুমন ও সদস্য সচিব মো. সরোয়ার হোসেন, যুব নেতা মো. আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধনকালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢল ও পাহাড় ধসে লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে সরকারের নামমাত্র ত্রাণ তৎপরতায় লামাবাসী উদ্বিগ্ন। ত্ইা জনগণের দল হিসেবে এই দুর্যোগে বিএনপি জনগণের পাশে আছে ও থাকবে। দেশের বিত্তবান, সংগঠন. দল ও বিভিন্ন বেসরকারী সংস্থাকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান থোয়াইনু অং চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট