1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় বন্যাত্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবান জেলার লামা উপজেলায় ক্ষতিগ্রস্বদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৮শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২শ পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। একইসাথে দেওয়া হয় উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৫০০শ পরিবারকে ১০ কেজি করে চাল। পৌরসভা মেয়র মো, জহিরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারলসহ সকল ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যা দুর্গদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার অনুরোধ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট