1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় বিনামুল্যে ফলদ গাছের চারা ও উপকরণ পেল ৫১ বাগান চাষী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬৭৯ বার পড়া হয়েছে
লামায় কারিতাসের উদ্যোগে বাগান চাষীদের হাতে ফলদ গাছের চারা তুলে দিচ্ছেন নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার

লামা  প্রতিনিধি | 
পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবান জেলার লামা উপজেলার ৫১ জন প্রান্তিক বাগান চাষীকে বিনামূল্যে ফলদ গাছের চারা ও উপকরণ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ। সোমবার দুপুরে সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর আওতায় উপকারভোগীর মাঝে এসব প্রদান করা হয়। প্রতিজন বাগান চাষীকে দেয়া হয় ৮০টি ফলদ গাছের চারা ও ৫ হাজার টাকার উপকরণ। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাজা পাড়ার বাগান চাষী রুংপাও মুরুংয়ের হাতে চারা ও উপকরণ তুলে দিয়ে কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের বান্দরবান কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা সিপু গোমেজ, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, হিউমেন্টারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংস চাকমা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, মাঠ সহায়ক পংমে মার্মা, মিকাইল ত্রিপুরা, অংনুচিং মার্মা উপস্থিত ছিলেন। এর আগে একই প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। সেমিনারে সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের ৫১জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, মূলত পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আত্মসাজিক অবস্থার উন্নয়ন পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতেই কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের ৫১ জন বাগান চাষীদের ৪ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলের চারা প্রদান করা হয়। এতে আম, লিচু, কমলা, মাল্টা, সফেদা, লটকন, আমড়া, পেয়ারা, লেবু, কিল সহ ২০ প্রকারের চারা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট