1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

লামায় বিনামূল্যে কারিতাসের গবাদিপশু পেল ৩০ পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি|
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৭টি পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশু প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২। দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় পুইট্টা বাগানপাড়া, বড়পাড়া, মোক্তারাম পাড়া ও ত্রিশডেবা পাড়া এবং রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি, গাজী পাড়া ও শীলেরতুয়া পাড়ায় এসব গবাদিপশু প্রদান করা হয়। গবাদিপশু প্রদান বাস্তবায়ন করেন হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন। গত বুধবার দিনব্যাপী ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এক প্রদান অনুষ্ঠানে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার ও হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদানকৃত গবাদিপশুর মধ্যে রয়েছে ২৩টি ছাগল ও ৭টি শুকর। এদিকে একই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপকারভোগী পরিবারের ১১০টি গরুকে এফএমডি ও ৯০টি ছাগলকে পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হয়। গবাদি পশু প্রদানের সত্যতা নিশ্চিত করে হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা বলেন, দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে এ গবাদি পশু বিতরণের উদ্যোগ নেয় সংস্থাটি। এর আগে পাড়া ভিত্তিক উপকারভোগী এসব সদস্যদেরকে গবাদিপশু পালনের উপর প্রশিক্ষণও প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট