1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় মহান স্বাধীণতা ও জাতীয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি|
মহান স্বাধীণতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদদের স্মৃতি স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। রবিবার সকাল ৬টা ১মিনিটে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনার পর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এবং নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বনকর্মকর্তা মো. আরিফুল হক বেলাল, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডা. মো. মাঈন উদ্দীন মোর্শেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অংগ-সংগঠন, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, শহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমূহ। এরপর লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, রোবার স্কাউট, বয় স্কাউট, গার্লস গাইডস ও ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্বে পুষ্পমাল্য অর্পন করা হয় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট