1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় যৌথ তল্লাশীতে ৫১ রোহিঙ্গা নাগরিক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ৫১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। বুধবার দুপুুরে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোস্টে চকরিয়াগামী বাস ও আলীকদমগামী একটি জীপ গাড়িতে তল্লাশী চালিয়ে তাাদেরকে আটক করা হয়। আটকরা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন।
সূত্র জানায়, আলীকদম থেকে যাত্রীবাহি একটি বাস যোগে ২১ জন রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও চকরিয়া থেকে ৩০ জন জীপ গাড়ি যোগে আলীকদম উপজেলায় যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেক পোস্টে কর্মরত পুলিশের ইনচার্জ আবুল হাসেম মির্জার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উভয় গাড়িতে তল্লাশী চালায়। এক পর্যায়ে দুই গাড়িতে থাকা ৫১ জন বাংলাদেশের ভোটার আইডি কার্ড ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বের হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানান আটক মো. করিম, রহমতুল্লাহ, ফকির আহমদ, নুরুল আমিন, আনোয়ার, রশিদ আহমদ সহ অন্যরা ।
এর বিষয়ে ইয়াংছা চেক পোস্টের ইনচার্জ আবুল হাসেম মির্জা বলেন, রোহিঙ্গা নাগরিক আটকের বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। আটকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
যৌথ তল্লাশীতে রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আটকদের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট