1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় ১০০ জন কৃষক পেল কারিতাসের বিনামূল্যে কৃষি উপকরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫৮১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |

বান্দরবান জেলার লামা উপজেলায় ১০০ জন কৃষককে জৈবিক ভাবে চাষাবাদের জন্য ধানবীজ, সবজি বীজ অর্থকরী ফসল আদা হলুদ বীজ, ফেরমন, হলুদ কার্ড, কেঁচো সার উৎপাদনের জন্য উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। চালিত মাসে উপজেলার লামা সদর, রুপসীপাাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ২৬ টি পাড়ার কৃষকদের মাঝে এসব প্রদান করা হয়। এছাড়া ২২জন জুমচাষীকে জুমের বীজ ও আপিএম টুলস, ১৬জন এসটিএকে ১৩টি ছাগল, ৩টি শুকুর, ১৪০টি মুরগী,৩০ জোড়া কবুতর, ৩২০টি আইপিএম টুলস,  ৬৪০টি গরু ছাগলের কৃমিনাশক ১৬০০টি ভিটামিন ট্যাবলেট প্রদান করে সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২। কৃষকদের বাড়ি বাড়িয়ে গিয়ে এসব উপকরণ তুলে দেন সংস্থার উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার সহ মাঠ সহায়করা। কৃষি উপকরণ প্রদানের সত্যতা নিশ্চিত করে মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র কৃষকের আত্মসামাজিক অবস্থায় উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অভাব পূরনের জন্য জৈবিক উপায়ে চাষাবাদ করার লক্ষে উপকারভোগী কৃষকদের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়েছে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে  বলে মন্তব্য করেন মাঠ কর্মকর্তা মামুন সিকদার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট