1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় ৩ কোটি ২৯ লক্ষ টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে
লামায় উন্নয়ন কাজের উদ্ভোধন করছেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

লামা প্রতিনিধি |

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। একদিনের সরকারী সফরে গিয়ে আজ শনিবার (৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর লামা পৌঁছে লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে ফলক উন্মোচন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উন্নয়ন কাজগুলো হলো ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা মাষ্টার পাড়া পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং ওয়াল নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাষ্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ বাউন্ডারী ওয়াল নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদ নির্মাণ কাজ।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো.জহির,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রিদীপ কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট