1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

লামার চেয়ারম্যান পাড়ায় ৭১৫ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি |

কোরবানির ঈদ। সৃষ্টিকর্তার হুকুম পালন ও সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে সামর্থ্যবান মুসলিমরা। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ মানুষ কোরবান করতে পারেন না। তাই ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে যারা কোরবান দিয়েছেন, তাদের পশুর মোট মাংসের তিন ভাগের এক ভাগ মাংস কোরবান না করা মানুষের মাঝে বিলিয়ে দেয়া নিয়ম রয়েছে। ব্যক্তি পর্যায়ে এই মাংস বিতরণ করা হলে সমাজের সবাই পাওয়ার সুযোগ থাকে না।
তাই সকলে যেন ঈদের দিনে এই মাংস পায়, সে জন্য লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া গ্রামে গত ২৭ বছর যাবৎ সামাজিকভাবে বিতরণের উদ্যোগ নেয়া হয়ে থাকে। বিগত ২৬ বছর যাবৎ লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া সমাজ কমিটির উদ্যোগে কোরবানি দেয়া মানুষের তিন ভাগের এক ভাগ মাংস একত্রিত করে কোরবান না পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।
এই বছর (২০২৩) চেয়ারম্যান পাড়া সমাজে কোরবান না দেয়া ৭১৫ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ১ কেজি ৬০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়। ৪৬টি গরু ৪টি ছাগল সহ মোট ১৫০ পরিবার এবছর কোরবান দিয়েছেন।
মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, লামা পৌরসভার সাবেক মেয়র ও চেয়ারম্যান পাড়া মসজিদের সভাপতি মো: আমির হোসেন।
এসময় মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর মো: রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, মসজিদ কমিটির সেক্রেটারী মো: জসিম উদ্দিন, সমাজের মুরুব্বি আবুল কাসেম মিস্ত্রি, মসজিদ কমিটির সহ-সভাপতি মো: মোমিন, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্বাস উদ্দিন সেলিম ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট