1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামার ফাইতং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে
লামা উপজেলার ফাইতং ইউনিয়ন খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক | 

সাম্প্রতিক বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও লামা উপজেলা প্রশাসন সহযোগিতায় এসব খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়।  শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামি লীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন বিএ, ইউনিয়ন আওয়ামি লীগের সহ-সভাপতি উম্রামং মার্মা, শহিদুল্লাহ মিন্টু ও মাহমুদুর রহমান শুক্কুর,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।  

শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৫৫০ পরিবার ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ৬০কেজি হার মোট ৪১৮ পরিবারের মাঝে  চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট