1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় ছাত্রলীগের উদ্যোগে চলছে মাসব্যাপী ইফতার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
ভাসমান মানুষ, অসহায়-দুঃস্থ, হকার,ভ্যান ও রিক্সা চালক রোজাদারদের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজানে বান্দরবান জেলার লামা উপজেলায় মাসব্যাপী ইফতার বিতরণ করছে ছাত্রলীগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি’র পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালের সার্বিক সহযোগীতায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিদিন বিকেল ৫টা থেকে ইফতার বিতরণ করে আসছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রণি, পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কলেজ ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ভুঁইয়া নাহিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নের্তৃত্বে মাসব্যাপী এই ইফতার বিতরণ করা হচ্ছে। শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম।
জানা যায়, বাজারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন মানুষের হাতে তারা ইফতার তুলে দেয়া হচ্ছে। ইফতার বিতরণের ১১তম দিনে পৌরসভার ৫ নং ওয়ার্ড লামারমুখ এলাকায় অসহায়-দুঃস্থ, ভাসমান মানুষ, হকার, ভ্যান ও রিক্সা চালকদের ইফতার নিতে দেখা গেছে। ইফতার সামগ্রী হিসেবে রয়েছে সোলা, পিয়াজু, বেগুনী, খেজুর জিলাপি ও পানি বিতরণ করা হয়। ইফতার হাতে পেয়ে খুশি রোজাদাররা। শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান ছাত্রলীগ নের্তৃবৃন্দ।
লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, রোজাদারদের জন্য এ উদ্যোগ চালিয়ে যাচ্ছি। প্রতিদিন ১২০ থেকে ১৩০জন মানুষকে আমরা ইতার করাচ্ছি। শেষ রোজা পর্যন্ত এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট