1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামায় বৈকালিক স্বাস্থ্যসেবা চালু : প্রচারণা না থাকায় রোগীদের তেমন সাড়া মিলছেনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
এই প্রথম বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়েছে। স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে সারা দেশের ১২টি জেলা সদর হাসপাতাল ও ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত গত বৃহস্পতিবার এ উপজেলায়ও কার্যক্রমটি চালু করা হয়। তবে প্রচার প্রচারণা না থাকায় উদ্বোধনের প্রথম ৪ দিনে এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে রোগীদের তেমন একটা সাড়া মেলেনি। চার দিনে চিকিৎসা সেবা নিয়েছেন একজন সিজারিয়ান সহ ২৪ জন রোগী। প্রচারণার অভাবে সচেতন জনগনেই জানেন না বৈকালিক স্বাস্থ্য সেবার চালুর কথা।
জানা যায়, সরকারি হাসপাতালে ইনন্টিউিটশনাল প্র্যাকটিস বাস্তবায়নের লক্ষ্যে সরকার জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলটিং ভিত্তিতে সরকারি চিকিৎসকদের দ্বারা সরকার নির্ধারিত ফ্রির বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। এ কার্যক্রমে পার্বত্য বান্দরবান জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে জনবহুল লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অর্ন্তভুক্ত করা হয়। ডাক্তারগণ বন্ধের দিন ব্যতিত বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাসপাতালে বসেই সরকার নির্ধারীত ফিতে ব্যক্তিগত চেম্বারের মত রুগী দেখবেন। আর এ সেবায় প্রফেসর চিকিৎসকের ফি হচ্ছে ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপক পাবেন ৩০০ টাকা। আর এমবিবিএস চিকিৎসকের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
তবে কার্যক্রমটি নতুন হওয়ায় উদ্ভোধনের দ্বিতীয় দিনে রোগীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে। উদ্বোধনের দিন ১২জন রোগী টিকিট নিয়ে চিকিৎসা নিলেও দ্বিতীয় দিন পরবর্তী ৩ দিনে মাত্র ১২ জন রোগী চিকিৎসা নেন বলে জানান টিকেট ক্লার্ক আব্দুল্লাহ ইবনে জুবায়ের।
সেবা নিতে আসা রোগী সুস্মিতার মা দিপু প্রভা বড়–য়া জানায়, সুস্মিতা গত দু তিন ধরে জ¦র ও গলা ব্যাথায় ভুগছিলেন। তায় লোকমুখে শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা নিতে আসেন। অপর রোগী হালিমা বেগম বলেন, আমার ঠান্ডা, জ্বর ও কাঁশি হয়েছে। সরকারি নির্ধারিত ফ্রি দিয়ে ডাক্তার দেখিয়ে একটু হলেও স্বল্পখরচে ডাক্তার দেখাতে পেরেছি। এ উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান রোগী হালিমা বেগম।
উদ্বোধনের দ্বিতীয় দিনে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে রুগী দেখেন ডা. মো. শহীদুল ইসলাম ও ডা. সাজিনাতুন মরুয়া। তারা বলেন, দ্রুত তম সময়ে কার্যক্রমটি চালু হওয়ায় এখনো জনগন বৈকালিক স্বাস্থ্য সেবার বিষয়ে তেমন অবগত নন। বিধায় স্বাভাবিক হতে একটু সময় লাগবে।
কম রোগী আসার বিষয়ে জানতে চাইলে লামা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দীন মোরর্শেদ বলেন, এটা নতুন একটি বিষয়। দ্রুততম সময়ে কার্যক্রমটি চালু হওয়ায় প্রচার প্রচারণায় মাইকিং করা সম্ভব হয়নি। তবে সামনের দিনে প্রচার প্রচারণায় মাইকিং করা হবে। এতে করে রোগী বাড়বে বলে আশা করছি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক র্ভাচুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট