1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, লামা 

বান্দরবানের লামা উপজেলা ও বমু-বিলছড়ি ইউপির সমস্ত ওলামা-ত্বুলাবাদের সমন্বয় প্রতিষ্ঠিত দ্বীনি ও সেবামূলক সংগঠন লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন-২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল’২৩) দুপুর সাড়ে ২টাই লামা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। এসময় সংগঠনের ৫০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সংগঠনের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাও. আনোয়ার হোসেন, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাও. মোঃ হেলাল উদ্দিন এবং ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন হা. মো. নাসির উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন, সহকারী মাও. হেলাল উদ্দীন, আব্দুল কাদের ও মিজানুর রহমানের উপস্থিতিতে ভোটানুষ্ঠান চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন।

ফলাফল অনুসারে মাও. হেলাল উদ্দীন ২ ভোট পেয়ে ২য় ও হা. মো. হোসাইন ১ ভোট ৩য় স্থান লাভ করেন, অপরদিকে মাওলানা আনোয়ার হোসেন ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে হা. মো. হোসাইন, শফিউল আজিম, শাহিদুল ইসলাম ১ ভোট, ইব্রাহিম নাসিম ২, জাকারিয়া ৩, হাফেজ নাসির এবং সাইফুল ইসলাম ৪ ভোট পান, অপরদিকে মাও. হেলাল উদ্দীন ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে হা. মো. হোসাইন, ইব্রাহিম নাসিম, আব্দুল কাদের, শাহিদুল ইসলাম, শফিউল আজিম ১ ভোট, মোঃ ইউনুস, হেলাল উদ্দিন, সোয়াইব ও মিজানুর রহমান ২ ভোট এবং মাও. জাকারিয়া ১২ ভোট পান, অপরদিকে মাওলানা নাসির উদ্দিন ২৬ ভোট পেয়ে কোষাধাক্ষ পদে নির্বাচিত হন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হা. মাও. নাসির উদ্দীন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে গঠিত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট